প্রকাশিত: ১৯/০৭/২০১৯ ১২:১০ পিএম

শফিক আজাদ,উখিয়া ::
উখিয়ার কুতুপালং ২ নং ক্যাম্পের ডি-ফাইভ ব্লকে এনজিও ফোরামের ইট ভর্তি একটি ট্রাক উল্টো পাশ^বর্তী রোহিঙ্গা ঝুপড়িতে পড়ে। এসময় ঘরের ভিতরে থাকা রোহিঙ্গা মা ও ছেলে ২জন নিহত হয়েছে। এতে আরও একজন কিশোরীকে গুরুতর আহত অবস্থায় কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকাল ৮ টা ৫০ মিনিটের দিকে এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ঘাতক ড্রাইভারসহ ট্রাকটি আটক করা হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও কুতুপালং অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প কমিটির সেক্রেটারী মোহাম্মদ নুর জানান, সকালে এনজিও ফোরামের দ্রুতগামী একটি ইট ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাশ^বর্তী ঝুপড়ি উপরে উল্টে যায়। তখন ঝুপড়ি ভিতরে থাকা মোঃ আনোয়ারের স্ত্রী সাজেদা বেগম (৩২) এবং তার ২ বছরের শিশু সন্তান মোঃ কায়সার ইট চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান। এসময় রোহিঙ্গারা গুরুতর আহত অবস্থায় আনোয়ারের আরেক কিশোরী মেয়ে রাজমিন (১৭) কে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল মনসুর জানান, সকালে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে জনতার সহযোগিতায় ঘাতক ট্রাক (যার নং-চট্টমেট্টো-১১-০৬৭২)সহ ড্রাইভারকে আটক করেছে। ড্রাইভারের নাম মোঃ রাশেল(৩১)। সে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আব্দুল মালেকের ছেলে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...