প্রকাশিত: ৩০/০৮/২০১৯ ৩:৩৩ পিএম

উখিয়া নিউজ ডটকম::
১০ হাজার ইয়াবাসহ মোঃ শফিউল আলম (৪২) নামে রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব।২৯ আগস্ট দিবাগত রাত পৌনে ১টার দিকে উখিয়া কুতুপালং (পিএফপাড়া) রোহিঙ্গা হিন্দু ক্যাম্প সংলগ্ন এলাকা তাকে আটক করা হয়েছে। আটক রোহিঙ্গা লম্বাসিয়া এলাকার রোহিঙ্গা মোঃ নবী হোসেনের ছেলে।নবগঠিত র‌্যাব -১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মোঃ মাহমুদুল হাসান মামুন জানান, উখিয়া কুতুপালং (পিএফপাড়া) রোহিঙ্গা হিন্দু ক্যাম্পের সামনে টেকনাফ টু কক্সবাজার মহাসড়কের উপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। এ সময় একটি শপিং ব্যাগ তল্লাশি করে ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা মোঃ শফিউল আলমকে হাতেনাতে আটক করা হয়। তাকে থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হচ্ছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...