প্রকাশিত: ১২/০৬/২০১৮ ৫:৩৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৫৭ এএম

উখিয়া নিউজ ডটকম::
উখিয়ার ইনানী সৈকত থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ জুন) দুপুর ২টার দিকে উখিয়ার জালিয়াপালং ইউনিয়ন সংলগ্ন সৈকত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, রোববার (১০ জুন) ভোরে সাগরে মাছ ধরতে গিয়ে ১৬টি ট্রলার ডুবে যায়। ওই ঘটনায় সর্বশেষ ১৬ জন নিখোঁজ ছিলেন। ধারণা করা হচ্ছে উদ্ধার করা মরদেহটি নিখোঁজ জেলেদের কেউ হবেন।

তিনি আরও বলেন, মরদেহটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে। তার পরিচয় নিশ্চিতের জন্য বেতার বার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি ট্রলার মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় জনপ্রতিনিধিদের অবহিত করা হয়েছে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer