প্রকাশিত: ০৩/০৬/২০১৯ ৯:০৪ পিএম

কায়সার হামিদ মানিক, উখিয়া:
কক্সবাজারের উখিয়ার পার্শবর্তী ঘুমধুম ইউনিয়নে অভিযান চালিয়ে ৬০ লাখ ২০ হাজার টাকার ১৭২ ভরি বার্মিজ স্বর্ণালংকার সহ একজনকে আটক করেছে বিজিবি সদস্যরা।

কক্সবাজারস্থ ৩৪ বিজিবি ৩রা জুন সোমবার এক মেইল বার্তায় জানায় ২রা জুন রাত পৌনে ১১টায় বিজিবির সুবেঃ মোঃ শহিদুল আলম এর নেতৃত্বে একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি উপজেলার ৩নং ঘুমধুম ইউনিয়নের মংজয়পাড়া নামক স্থানে (মংজয়পাড়া বিওপি সংলগ্ন) গাছবুনিয়া সীমান্ত এলাকা হতে উখিয়াগামী একটি সিএনজি তল্লাশী চালায়।

এসময় সিএনজিতে থাকা মরিচ্যা বরইতলীর বাসিন্দা মৃত নিতাই তংচংগার পুত্র নিচামং তংচংগার(৩০) ব্যাগ তল্লাশী করে ৬০ লাখ ২০ হাজার টাকা মূল্যের ১৭২ ভরি বার্মিজ স্বর্ণালংকার এবং নগদ ২৫ হাজার টাকা উদ্ধার করে। এছাড়া ৩টি মোবাইল ও সিএনজি জব্ধ করা হয়।
৩৪ বিজিবি আরও জানা.জব্ধকৃত মালামালসহ গ্রেফতারকৃত আসামীকে নাইক্ষ্যংছড়ি থানায় সোপর্দ করা হয়েছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...