উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০২/১২/২০২২ ৯:৪৮ এএম

মিয়ানমার হতে পাচার করে বাংলাদেশে আনার সময় এক কেজি ৪০ গ্রাম খ্রিস্টাল আইস জাতীয় মাদক জব্দ করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার উখিয়া সীমান্তের রাহমতের বিল এলাকা থেকে পাঁচ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের এসব মাদক উদ্ধারের কথা জানা গেছে।

বর্ডার গার্ড বাংলাদেশ এর এক বিবৃতিতে জানা গেছে, বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর উখিয়ার বালুখালী বিওপির সদস্যগণ গোপন সংবাদের ভিত্তিতে এসব উচ্চ মূল্যের মাদক উদ্ধার করেছে। কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ আইস মিয়ানমার হতে বাংলাদেশে এনে ক্রয়-বিক্রয়কালে বিজিবির ধাওয়ায় পাচারকারীরা পালিয়ে যায়।
এসময় উখিয়া পালংখালী ইউপির দক্ষিণ রহমতের বিল নামক এলাকায় থেকে পরিত্যক্ত অবস্থায় পাঁচ কোটি বিশ লক্ষ টাকা মূল্যমানের ১.০৪০ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করতে সক্ষম হয়। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক মোঃ মেহেদী হোসাইন কবির গতকাল রাত ১০ টার পরে জানিয়েছেন

পাঠকের মতামত

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...