ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৮/০১/২০২৫ ১০:৪০ এএম

উখিয়ার আলোকিত শিক্ষাঙ্গন মাদরাসাতুন নূর’র ২ দিনব্যাপী ইসলামী মহাসম্মেলন ও দাওয়াহ কনফারেন্সের সমাপনী দিবস আজ। অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা, বিদগ্ধ ইসলামিক স্কলার ড. আ. ফ. ম খালিদ হোসেন আজ এ কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন, উখিয়া-টেকনাফের সাবেক এমপি ও সংসদের সাবেক হুইপ আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
প্রধান আলোচক থাকবেন, আসসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ। সভাপতিত্ব করবেন, জেলার প্রবীণ আলেমেদ্বীন, ধাউনখালী খলিলিয়া ছিদ্দিকিয়া ফয়জুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহাম্মদ মুসলিম।

গতকাল ৭ জানুয়ারী (মঙ্গলবার) শুরু হওয়া এ সম্মেলন আজ ৮ জানুয়ারী (বুধবার) ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে সম্পন্ন হবে। এ দ্বীনি আয়োজনে দেশবরেণ্য আলেম-ওলামা, প্রখ্যাত দাঈ, বিশিষ্ট ইসলামিক স্কলারদের আগমনকে কেন্দ্র করে এতদঞ্চলের ইসলামপ্রিয় জনতার মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। বার্ষিক এ ইসলামী মহাসম্মেলনের সার্বিক সফলতার জন্য দ্বীন অনুরাগীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেছেন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক, প্রাজ্ঞ ইসলামী চিন্তাবিদ আল্লামা ওবাইদু্ল্লাহ হামযা।
কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান

পাঠকের মতামত

মাতারবাড়ি আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সম্ভাবনা রয়েছে। ...

কক্সবাজারে ঝুঁকিপূর্ণ প্যারাসেলিং বন্ধে সরকারকে লিগ্যাল নোটিশ

কক্সবাজার সমুদ্র সৈকতে পরিচালিত প্রাণঘাতী, ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ প্যারাসেলিং কার্যক্রম অবিলম্বে বন্ধ, সংশ্লিষ্ট অপারেটরদের বিরুদ্ধে ...

ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না হলে সাংগঠনিক সংকটের আশঙ্কাছাত্রদল ও বিএনপির ত্যাগীদের মূল্যায়নের আহ্বান সাবেক ছাত্রনেতা রাসেল মাহমুদের

কক্সবাজারের উখিয়া কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও হলদিয়া দক্ষিণ ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল মাহমুদ বাংলাদেশ ...

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুর চিকিৎসায় অবহেলার অভিযোগ!

 উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. মিথিলা কানুনগোর বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা, অসদাচরণ এবং ...

উখিয়ায় মন্দিরে হামলা: দুই পক্ষের ভিন্ন দাবি, তদন্তে জমি বিরোধের ইঙ্গিত

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের চেনছড়ি এলাকায় বৌদ্ধ মন্দিরে হামলা, বুদ্ধমূর্তি ভাঙচুর এবং সংখ্যালঘু পরিবারের ...
Single Page Footer