উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ৩০/০১/২০২৩ ৩:৪২ পিএম , আপডেট: ৩০/০১/২০২৩ ৪:৫৩ পিএম

কক্সবাজারের উখিয়া উপজেলার সাংবাদিকদের সংগঠন উখিয়া প্রেসক্লাবের ২০২৩-২৪ ইং এর কার্যকরী পরিষদ নির্বাচনে বিজয়ীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে উখিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে নবনির্বাচিতদের শপথবাক্য পাঠ করান প্রেসক্লাবের প্রধান পৃষ্টপোষক ও উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব।

এসময় তিনি বলেন, ” সাংবাদিকরা সমাজের দর্পণ, বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের কল্যাণে উখিয়া প্রেসক্লাবের সদস্যদের কর্ম তৎপরতা প্রশংসনীয়। ভবিষ্যৎতেও এই প্রতিষ্ঠানের সুনিপুণ অগ্রযাত্রার প্রত্যাশা করি।”

গত ২০ জানুয়ারি অনুষ্ঠিত দ্বি বার্ষিক নির্বাচনের প্রধান কমিশনার জসিম উদ্দিন চৌধুরী’র সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে শপথ নেন, নবনির্বাচিত কমিটির সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার, সহ সভাপতি সাইফুর রহীম শাহীন, সাধারণ সম্পাদক রতন কান্তি দে, যুগ্ন সাধারণ সম্পাদক ওবায়দুল হক চৌধুরী, অর্থ সম্পাদক আমিনুল হক আমিন (২০২৩), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হুমায়ুন কবির বাচ্চু, দপ্তর সম্পাদক শফিউল শাহীন, নির্বাহী সদস্য ফেরদৌস ওয়াহিদ, নুরুল হক খান, আমানুল হক বাবুল ও মাওলানা নুরুল হক ।

এসময় নির্বাচন কমিশনার এইচ এম সেলিম উল্লাহ, আবদুল্লাহ আল আজিজ সহ উখিয়া প্রেসক্লাবের সদস্য, স্থানীয় সংবাদকর্মী, বিভিন্ন সরকারি দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

 

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...