প্রকাশিত: ২৭/১২/২০১৯ ৯:২৪ পিএম

ফারুক আহমদ, উখিয়া::
উখিয়া উপজেলা নির্মাণ শ্রমিক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা ও অভিষেক অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। সমিতির সদস্যদের সরব উপস্থিতিতে যেন মিলন মেলায় পরিণত হয়।
২৭ ডিসেম্বর( শুক্রবার) দিনব্যাপী কোটবাজার দক্ষিণ স্টেশনে অনুষ্ঠিত অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা কৃষিবিদ কবির আহমদ। বিশেষ অতিথি ছিলেন উখিয়া কমিউনিটি পুলিশের সভাপতি নুরুল হুদা। নির্মাণ শ্রমিক সমবায় সমিতির সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফের পরিচালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উখিয়া প্রেসক্লাবের সভাপতি সরওয়ার আলম শাহীন, সাধারণ সম্পাদক কমরুদ্দিন মুকুল। এছাড়াও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ,উখিয়া নিউজ ডটকমের সম্পাদক ওবাইদুল হক চৌধুরী ,কক্স টিভির বার্তা সম্পাদক শফিউল শাহীন ।
অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখেন অত্র সংঘঠনের সাবেক সহ সভাপতি মফিজ মিয়া কন্ট্রাক্টর, নুরুল কবীর, ছেয়দুজ্জামান মুন্সি ,আবুল কালাম, জাফর আলম ,সাইফুল ইসলাম ও বর্তমান পরিচালনা কমিটির বেলাল আহমদ, আব্দুল করিম ,প্রশান্ত বড়ুয়া ,কামাল উদ্দিন, শফি আলম, মোহাম্মদ রমিজ, ফারুক আহমেদ ,জসিম উদ্দিন, জয়নাল আবেদীন , দিদার মিয়া প্রমূখ।
পরে ৪ জন সদস্যের মৃত্যুতে তাদের পরিবারের মাঝে মরণোত্তর চেক বিতরণ করা হয়। এ ছাড়াও বন ভোজন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন হয়েছে।

পাঠকের মতামত

১৫০ হোটেল-রিসোর্ট, আগুন নেভানোর প্রশিক্ষিত কর্মী নেই সেন্টমার্টিনে

দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে পর্যটন মৌসুম শুরুর আগে অগ্নিনিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। দ্বীপটিতে নেই ফায়ার ...

ইনানী অগ্নিকান্ডে ১০ দিন ধরে নিখোঁজ স্ত্রীকে স্বর্ণের চেইন দেখে শনাক্ত করলেন স্বামী

    ১০ দিন ধরে নিখোঁজ স্ত্রীকে খুঁজছিলেন স্বামী। পোড়া রিসোর্টের ধ্বংসস্তূপে অবশেষে মিললো কঙ্কালসদৃশ ...

টেকনাফ-উখিয়া উপকুলের সৈকত থেকে শামুক-ঝিনুক পাচার; প্রশাসন নির্বিকার

বঙ্গোপসাগরের টেকনাফ-উখিয়ার উপকুলের সৈকত এলাকা থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে প্রতিনিয়ত পাচার করা হচ্ছে। প্রকাশ্যে শামুক-ঝিনুক ...

অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি!

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের পর মেরিনড্রাইভ এলাকায় অবৈধ-অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ...

ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয়

উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করেছে ...