প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৭/১০/২০২৩ ৯:৫১ এএম , আপডেট: ১৭/১০/২০২৩ ১১:৩৯ এএম

কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের রুমখাঁ চৌধুরীপাড়া এলাকা থেকে সরকারি দুস্থ মহিলা সহায়তা (ভিডাব্লিউবি) প্রকল্পের ১১১ বস্তা চাল জব্দ করেছে র‌্যাব-১৫। এর ওজন তিন হাজার ৩৩০ কেজি।

র‌্যাব-১৫-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী জানান, সরকারি চাল বিক্রির গোপন খবর পেয়ে রবিবার মধ্যরাতে অভিযান চালানো হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহ আহমদ জব্দনামা তৈরি করে খাদ্যগুদামে চালগুলো জমা দেন।

ইউএনও ইমরান হোসাইন সজীব জানান, প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় উখিয়া ও টেকনাফ উপজেলার ৪০ হাজার দুস্থ পরিবারের জন্য এ চাল বরাদ্দ দেয়। প্রতিটি ইউনিয়নে মাসে পরিবারপ্রতি ৩০ কেজি করে এই চাল বরাদ্দ দেওয়া হয়।

হলদিয়া পালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শাহ আলম অভিযোগ করেন, ইউনিয়নের পাঁচ হাজার দুস্থ নারীর জন্য বরাদ্দ করা চাল নিয়ে দীর্ঘদিন ধরে হরিলুট চলে আসছে। অভিযোগ আমলে নিয়ে এরই মধ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্তের নির্দেশ দিয়েছে।

পাঠকের মতামত

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...

ভুয়া এনআইডিতে রোহিঙ্গাদের পাসপোর্ট, পুলিশ ভেরিফিকেশন ফেরানোর চিন্তা

জালিয়াতির মাধ্যমে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহের পর ওই পরিচয়ে পাসপোর্ট বানাচ্ছেন কক্সবাজারের আশ্রয়শিবিরের রোহিঙ্গারা। ...

নিরাপত্তা জোরদারে টেকনাফের হ্নীলায় হচ্ছে সেনা ক্যাম্প, চলছে স্থান নির্ধারণের কাজ

কক্সবাজারে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী ও বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকায় সেনাবাহিনীর ক্যাম্প স্থাপনের ...