উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৬/১২/২০২২ ৯:৫৫ এএম

উখিয়ার ঐতিহ্যবাহী প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০২২ পরীক্ষায় ৩৫ জন এ প্লাস কৃতি শিক্ষার্থীদেরকে সম্বর্ধনা দেয়া হয়েছে।

গতকাল রবিবার পালং আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাস্টার নূর হোসাইন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জালাল আহমেদ। বিশেষ অতিথি বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক ফারুক আহমদ।

শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক ইদ্রিস মিয়া রফিক উদ্দিন মাহমুদ ও মাওলানা মনসুর ।

অনুষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রছাত্রীদের ফুল দিয়ে বরণ এবং সম্মাননা স্বারক প্রদান করা হয়। এ সময় কৃতি শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন রাইসা, আজিজা, সিফাত ও রাফসান।

দ্বিতীয়ার্ধে বার্ষিক ক্রীড়া, সাহিত্য, সংস্কৃতি ও ধর্মীয় প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিভিন্ন ইভেন্ট অংশগ্রহণন করে ১ম,২য়ও ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জালাল আহমেদ ও কমিটির সদস্য সাংবাদিক ফারুক আহমদ । এ সময় শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

টেকনাফে দুই প্রাথমিক বিদ্যালয়ের ৮ শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

কক্সবাজারের টেকনাফে নির্ধারিত সময়ের আগেই স্কুল বন্ধ করে দেওয়া, ক্লাসে অনুপস্থিতি ও দায়িত্বে অবহেলার অভিযোগে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...

কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ

ইউনিভার্সিটি অব ব্ল ইকোনোমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি নামে কক্সবাজারে বিশেষায়িত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান জন্য ...

উখিয়ার শিক্ষাবিদ নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

উখিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, প্রবীণ সমাজসংস্কারক ও সমাজসেবক মরহুম নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১১ ...

এসএসসি ২০২৬: রামুতে GPA-5 অর্জনে শীর্ষে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কক্সবাজারের রামু উপজেলার একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ সংখ্যক GPA-5 অর্জন করে ...