উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৪/১২/২০২২ ৭:৪৯ এএম

কক্সবাজারের উখিয়ায় ৮০ হাজার পিস ইয়াবাসহ ফরিদ আলম (২৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৩ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টায় উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

গ্রেপ্তার ফরিদ হলদিয়াপালং ইউনিয়নের পশ্চিম পাগলির বিল এলাকার মিয়া হোছনের ছেলে।

সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।

পূর্বকোণকে তিনি বলেন, ভোর সাড়ে ৪ টায় মরিচ্যা বাজার উত্তর স্টেশনস্থ জি.এম.এস কমিউনিটি সেন্টারের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফরিদ আলম জানান, তার সাথে থাকা উবায়দুল হক (৩৫) কৌশলে পালিয়ে যায়। সে ও উবায়দুল হক পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ ইয়াবা ট্যাবলেটসমূহ অবৈধভাবে সংগ্রহ করে অন্যত্র বিক্রয় করে আসছে।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...