উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৪/০৬/২০২৫ ১০:৩৬ এএম

কক্সবাজারের উখিয়ায় বিশাল আকৃতির একটি বার্মিজ অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৩ জুন) স্থানীয় গণমাধ্যমগুলো এ সংবাদ প্রকাশ করেছে।

উদ্ধার হওয়া অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৪ ফুট এবং ওজন আনুমানিক ২৫ কেজি।

গতকাল রোববার রাতে উখিয়া সদর বিটের কিল্লামোরা বাগানপাড়া এলাকার একটি বসতবাড়ি থেকে সাপটি উদ্ধার করেন বন বিভাগের সদস্যরা।

বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান এই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, উদ্ধার হওয়া সাপটি বার্মিজ পাইথন। এটি মানুষের জন্য ক্ষতিকর নয় এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এই সাপটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অজগরটি আজ সোমবার দুপুরে দোছড়ি সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে।

পাঠকের মতামত

তাজমিন হত্যা: কক্সবাজারের সেই রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদ করতে কক্সবাজার থেকে গ্রেপ্তার রিয়াজ ...

রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

এ পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে জোরদার কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ...

রোহিঙ্গা ক্যাম্পে দরপত্রের তথ্য ফাঁস ঘুরে ফিরে একই ঠিকাদার, কমিশন বাণিজ্যের প্রশ্ন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শেড নির্মাণ, শৌচাগার, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বিভিন্ন অবকাঠামো উন্নয়ন এবং ত্রাণসামগ্রী ...