এম.এ রাহাত, উখিয়া
প্রকাশিত: ০৮/০৫/২০২৫ ১০:৩০ পিএম

কক্সবাজারের উখিয়ায় সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের ধুরুমখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের আজুখাইয়া এলাকার রবিউল আলমের পুত্র মিসবাহ (২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধুরুমখালী স্টেশনের সামনে প্রধান সড়কে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একটি শিশু গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

শাহপুরী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় আহত শিশুটি হাসপাতালে নেয়ার পর মৃত্যুবরণ করেছে। শিশুটির লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে। সিএনজিটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পাঠকের মতামত

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...

উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ ও দায়িত্ব হস্তান্তর

সাংবাদিকতায় ঐক্য, পেশাগত দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠতার প্রত্যয় নিয়ে কক্সবাজারের উখিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ ...
Single Page Footer