উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৩/০৩/২০২৩ ৬:৪৭ পিএম , আপডেট: ২৩/০৩/২০২৩ ৬:৪৯ পিএম

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে চালিয়ে সাত রোহিঙ্গা আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যা, মাদকসহ একাধিক মামলা রয়েছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) র‌্যাব ১৫-এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) সহকারী পুলিশ সুপার মো. শামসুল আলম খান প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ১৩ নম্বর ক্যাম্পের ফরিদুল হক, দিল মোহাম্মদ প্রকাশ ফয়েজ, আউয়াল প্রকাশ ওয়াহেদ, মো. ইউনুছ এবং ১৯ ক্যাম্পের নাজমুল হাসান, এহেছান উল্লাহ, মো. রিয়াজ।

পুলিশ সুপার মো. শামসুল আলম খান জানান, বুধবার (২২ মার্চ) রাতে ১৩ ও ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান চালায় র‌্যাব এবং উখিয়া থানার পুলিশ। অভিযানের সময় সাত রোহিঙ্গা আসামিকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে হত্যা, মাদকসহ একাধিক মামলা রয়েছে। পরে তাদের উখিয়া থানায় দেওয়া হয়েছে।

পাঠকের মতামত

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...