ডেস্ক নিউজ
প্রকাশিত: ০১/০২/২০২৫ ৭:২৭ পিএম

বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদের জন্য তথ্য সংগ্রহের কথা থাকলেও দুইদিন ধরেও খোঁজ মেলেনি রাজাপালং ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দায়িত্ব পাওয়া প্রাইমারী শিক্ষক একেএম শহীদুল্লাহ্ সরওয়ারের। এমন অভিযোগ উখিয়ার ৫নং ওয়ার্ডের এক ভুক্তভোগীর।

আব্দুল মালেক মানিক নামের এক ভুক্তভোগী বলেন, বাড়িবাড়ি যাওয়া তো দুরের কথা তাকে কল করেও পাওয়া যায় না। তার কারণে ৫নং ওয়ার্ডে অনেক নতুন ভোটার বাদ পড়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।

নাম প্রকাশ না করে এক মহিলা বলেন, আমার ভাগিনাকে দিয়ে তাকে দুইদিন ধরে খোঁজেছি মেয়ের ভোটার হালনাগাদ করার জন্য। কিন্তু দুইদিনেও তাকে পাওয়া যায়নি।

এবিষয়ে উখিয়া উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ মিজানুর রহমানকে অবগত করলে তিনি বিষয়টি দেখবেন বলে জানান।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...