নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১/০৩/২০২৫ ৯:৩৪ পিএম

কক্সবাজার-টেকনাফ সড়কের দুপাশে রয়েছে উখিয়ার বেশ কয়েকটি হাটবাজার। এসব হাটবাজারের ফুটপাত দখলে রেখেছে কথিত প্রভাবশালীরা, যত্রতত্র বসানো অবৈধ দোকানের কারণে প্রতিনিয়ত তৈরি হয় যানজট।

আরও পড়ুন:: উখিয়ায় সরকারি রাস্তার দু’পাশের জমিদার প্রভাবশালীরা! 

জনসাধারণের ভোগান্তি কমাতে কোটবাজার,কুতুপালং, উখিয়া সদর সহ মহাসড়ক লাগোয়া হাটবাজারের ফুটপাত দখলমুক্ত কঠোর পদক্ষেপ নিয়েছে উপজেলা প্রশাসন।

শনিবার (১ মার্চ), অবৈধ দখলদারদের সন্ধ্যা ৬ টার মধ্যে ফুটপাত দখলমুক্ত করার নির্দেশনা দিয়ে কোটবাজার সহ বিভিন্ন হাটবাজারে প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে মাইকিং।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসাইন চৌধুরী জানিয়েছেন, ” নির্দেশনা অমান্য করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, জনসাধারণের কথা মাথায় রেখে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।”

উখিয়া উপজেলায় সরকারি হাটবাজারের সংখ্যা ১০ টি, ইতিমধ্যে ১৪৩২ বঙ্গাব্দের ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রশাসন।

সাব-লিজ, ফুটপাত দখল করে দোকান ভাড়া দিয়ে অবৈধভাবে অর্থ আদায় সহ নানা অনিয়মের অভিযোগ উঠে ইজারাদারদের বিরুদ্ধে।

তবে এবার ইজারা বিজ্ঞপ্তিতে বর্ণিত শর্তাবলি বাস্তবায়নেও কঠোরতা অবলম্বন করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে

পাঠকের মতামত

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer