উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৩/০২/২০২৪ ১০:১২ এএম

কক্সবাজারের উখিয়ার মরিচ্যা এলাকার ঢালারমুখে পাহাড় কাটতে গিয়ে রোহিঙ্গা শ্রমিক নিহত হয়েছে।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকালে এ ঘটনা ঘটে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রোহিঙ্গা শ্রমিকের নাম মো. আলম। পাহাড় ধসে পড়ায় তিনি ঘটনাস্থলেই মারা যান। ওই সময় আরও একজন মাটি চাপা পড়ে আহত হয়েছেন।

জানা গেছে, বন বিভাগকে ম্যানেজ করে দীর্ঘ দিন ধরে ওই স্থানে পাহাড় কেটে আসছে স্থানীয় খুইল্লা মিয়ার ছেলে মো. দেলোয়ার। তিনি ওই এলাকায় বিশাল পাহাড় কেটে মাটি পাচার করে আসছিলেন। প্রতিদিনের মতো পাহাড় কাটার সময় শুক্রবার বিকেলে পাহাড় ধসে পড়ে ঘটনাস্থলে রোহিঙ্গা শ্রমিক মো. আলম মারা যান।

এ বিষয়ে ধোয়াপালং রেঞ্জ কর্মকর্তা মো. আবদুর রশীদ বলেন, বন বিভাগের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। দেলোয়ার নামের এক ব্যক্তি শ্রমিক হিসেবে রোহিঙ্গাদের ব্যবহার করছিল। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...