উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৮/১১/২০২৩ ৮:২০ পিএম

কক্সবাজারের উখিয়ায় জোড়া খুনের মামলায় ৬জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মহিউদ্দিন মুরাদ এ রায় দেন।

দণ্ডিতরা হলেন, মুফিদুল আলম সিকদার, আবু কায়সার শিপলু, সাজ্জাদ হোসেন সিকদার, শামশুল আলম, নুরুল কবির ও শাকের আলী।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বেঞ্চ সহকারী দেলোয়ার হোসাইন বলেন, পৃথক ধারায় এ রায় দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময়ে দণ্ডিত শাকের আলী ছাড়া অন্যান্য আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। একই মামলায় অপরাধ প্রমাণ না হওয়ায় অবশিষ্ট ৮ আসামিকে খালাস প্রদান করেছেন বিচারক।

এর আগে ২০০১ সালের ২৪ জুলাই জায়গা জমির বিরোধের সূত্র ধরে উখিয়ার ইনানীতে প্রতিপক্ষের গুলিতে নিহত হন ছলিম উল্লাহ প্রকাশ পুতন আলী মিস্ত্রি ও শামসুল আলম প্রকাশ গুরা মিয়া। পরের দিন এ ঘটনায় উখিয়া থানায় মামলা করেন নাজির হোসেন।

পাঠকের মতামত

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...