বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ২২/০২/২০২৫ ১:৩৪ পিএম

কক্সবাজারের চেন্দাইতে চলমান মেলার লটারির টিকিট এখন উখিয়ার বিভিন্ন স্থানে খোলামেলাভাবে বিক্রি হচ্ছে। এতে প্রতারণার শিকার হচ্ছেন এলাকার নিরীহ মানুষ।

টিকিটের মূল্য মাত্র ২০ টাকা হওয়ায় গ্রামের সহজ-সরল মানুষরা লোভে পড়ে কিনছেন, কিন্তু অধিকাংশই কিছুই না পেয়ে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। অনেকেই অভিযোগ করেছেন, লটারির নামে তাদের ঠকানো হচ্ছে এবং এর বিরুদ্ধে প্রশাসনের কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।

সম্প্রতি উখিয়া সরকারি মহিলা কলেজের সামনে থেকে তোলা এক ছবিতে দেখা যায়, লটারির টিকিট বিক্রি চলছে প্রকাশ্যে। সচেতন মহল মনে করছেন, এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম অবিলম্বে বন্ধ করা উচিত এবং প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন।

স্থানীয় এক ভুক্তভোগী জানান, “২০ টাকার লটারি জিতে লাখ টাকার স্বপ্ন দেখাচ্ছে, কিন্তু কেউ কিছু পাচ্ছে না। আমরা এর প্রতিকার চাই।”

উখিয়ার সাধারণ মানুষ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে, যাতে এই প্রতারণার ফাঁদ থেকে এলাকাবাসী রক্ষা পায়।

পাঠকের মতামত

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...