উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৪/১০/২০২৩ ৩:১০ পিএম

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হামুন এর বিষয়ক কক্সবাজারের উখিয়া উপজেলা দুর্যোগ ব্যবস্হপনা কমিটির প্রস্তুতিকমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ অক্টোবর (মঙ্গলবার) বেলা ১২ টা ৩০ মিনিটের সময় উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব।
এ সময় সহকারী কমিশনার ভূমি সালেহ আহমেদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নেছা বেবী, উপজেলা কৃষি কর্মকর্তা নিজাম উদ্দিন, উপজেলা প্রকল্প কর্মকর্তা আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুল আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আয়ুব আলী, ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার শহিদুল ইসলাম, উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার, সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুক আহমদ, রেড ক্রিসেন্ট সোসাইটির মুবিনুল হক, মুক্তির কো-অর্ডিনেটর ওসমান গণি, এফএইচ এর ফারুক আহমেদ, শেড এর প্রোগ্রাম ম্যানেজার আবুল কালাম, সিপিপির টিম লিডার আবুল হোসাইন রাজু সহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রেড ক্রিসেন্টের সোসাইটির কর্মকর্তা ও বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় ঘূর্ণিঝড় দুর্যোগ হানুম মোকাবেলায় মাইকিং, সাইক্লোন সেন্টার খোলা, নিরাপদ পানি, শুকনো খাবার জরুরি ঔষধ, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও মোমবাতি মওজুদ সহ মেডিকেল টিম গঠন এবং কন্ট্রোল রুম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...