সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্ত এলাকা থেকে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও এক কনস্টেবলকে ...
উখিয়া ষ্টেশনের ইছহাক মার্কেটের সামনে থেকে ৩ হাজার ৪শ ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করেছে র্যাব। ২৩ জুলাই বিকাল ৩ টায় র্যাব-৭ এর এএসপি সৈয়দ মোহসিনুল হকের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
এএসপি সৈয়দ মোহসিনুল হক জানান, ইয়াবা লেনদেনের খবর পেয়ে কক্সবাজারমূখী টাটা পিকআপ (চট্টমেট্টো ন ১১-২৫৮৩) থামানের সংকেত দেয়া হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে চালক গাড়ি রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এসময় তাকে ধাওয়া করে আটক করা হয়। পরে গাড়িটির ড্রাইভিং সিটের নিচ থেকে ৩ হাজার ৪শ পিচ ইয়াবা জব্দ করা হয়।
জব্দকৃত ইয়াবার মূল্য ১৩ লাখ ৬০ হাজার টাকা। আটক যুবক উখিয়া ঘিলাতলীর মোঃ আবদুল জব্বারের ছেলে মোঃ ফরিদুল আলম (২৭)। তাকে জব্দকৃত মালামালসহ উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
পাঠকের মতামত