উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ৩০/১০/২০২৩ ৫:৫৪ পিএম
রাতের রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজারের উখিয়া শরনার্থী রোহিঙ্গা ক্যাম্পের পানবাজার পুলিশ ক্যাম্পে ১৫ হাজার পিস ইয়াবা সহ একজন এফডিএমএন সদস্য আটক করে ৮ এপিবিএনের সদস্যরা।

সোমবার (৩০ অক্টোবর) ভোর সাড়ে ৫ টায় গোপন তথ্যের ভিত্তিতে ৮ এপিবিএনের সহ-অধিনায়ক (পুলিশ সুপার) খন্দকার ফজলে রাব্বি এর নির্দেশনায় উখিয়া পানবাজার পুলিশ ক্যাম্পের সহকারী ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার রসুল আহমদ নিজামী ও পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ রেজাউল করিমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ এফডিএমএন ক্যাম্প-৯ এর বি/১ ব্লকে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে এফডিএমএন সদস্য সামছুল আলম এর হেফাজত হতে ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।

কক্সবাজার উখিয়া ৮ (এপিবিএন) আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোঃ আমির জাফর বিপিএম বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার ভোর সাড়ে ৫ টায় গোপন তথ্যের ভিত্তিতে পানবাজার পুলিশ ক্যাম্পে ১৫ হাজার পিস ইয়াবা সহ এফডিএমএন সদস্য সামছুল আলম (২৪) আটক করা হয়। তিনি
ক্যাম্প-৯, বি/১ ব্লকের এফসিএন-১১৪৮১৯ এর বাসিন্দা মৃত কবির আহমদ, ও সানজিদা বেগমের ছেলে।
এই ব্যাপারে উখিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

পাঠকের মতামত

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...