উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৫/১২/২০২২ ২:২৯ পিএম

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী এলাকা থেকে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ এক যুবককে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সংবাদ সম্মেলনে কক্সবাজার র‌্যাব-১৫-এর উপ-অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক এসব তথ্য জানিয়েছেন।

আটক যুবকের নাম সাইফুল ইসলাম (২৬)। সে পালংখালী ইউপির ফাড়ির বিল এলাকার শামসুল আলমের ছেলে।

এ সময় তার কাছ থেকে দুটি দেশি ওয়ান শুটারগান, ২০ রাউন্ড কার্তুজ এবং দুই হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

উপ-অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক বলেন, ‘বুধবার গভীর রাতে সাইফুলের বসতবাড়ির সামনে মাটিতে পুঁতে রাখা অবস্থায় এসব অস্ত্র-গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

পাঠকের মতামত

মৃত্যুর পরও লাখো হৃদয়ে আলীম উদ্দিন ফকিরপীরে কামেলের জানাজায় হাজারো মানুষের ঢল, দ্বীনের পথে তাঁর অবদানের স্মরণ

মৃত্যুর পরও লাখো মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন শাহ সুফি আলহাজ্ব আলীম উদ্দিন ফকির, এমন প্রত্যয় ...
Single Page Footer