উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৭/১২/২০২৩ ১০:০০ এএম

কক্সবাজারের উখিয়ায় পুলিশের অভিযানে অস্ত্র ও আট বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামি সহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছে। মঙ্গলবার (২৬ডিসেম্বর) বিকেল সাড়ে পাঁচটায় বিশেষ সাঁড়াশি অভিযানে তাদের আটক করা হয়।

উখিয়া থানার ডিউটি অফিসার বিষয়টি নিশ্চিত করে জানান, কক্সবাজারের পুলিশ সুপার মো: মাহফুজুল ইসলামের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার রাসেল পিপিএম এর সার্বিক তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ শামীম হোসেনের পরিচালনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) নাছির উদ্দিন মজুমদার এর নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র-গুলি, মাদক উদ্ধারে বিশেষ অভিযান চালায়।

গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) অরূপ তালুকদার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পালংখালীর মোছারখোলা ও মধুরছড়া গহীন জঙ্গল ও পাহাড়ী এলাকায় সাঁড়াশি অভিযানে মৃত নাজির হোসেনের ছেলে শাহ আলম (৩৮) কে একটি দেশীয় তৈরী একনলা বন্দুক ও একটি দেশীয় তৈরী এলজি এবং আরেক সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ সিদ্দিকী আমাদের ছেলে মোঃ ইব্রাহীম প্রকাশ কালু’(৩২)কে আটক করে।

উল্লেখ্য যে,মোঃ ইব্রাহীম প্রকাশ কালু জিআর -৩৭২/১৪ নং মামলায় আট বৎসর সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদন্ডের সাজা পরোয়ানা ভুক্ত এবং শাহ আলম জিআর-২৪১/১৬ নং মামলার পরোয়ানা ভুক্ত আসামী।

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...