উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১২/১০/২০২৩ ৮:০৭ পিএম

কক্সবাজারের উখিয়া থেকে অপহৃত এক ব্যবাসায়ীকে উদ্ধার করে অপহরণ চক্রের ২ সদস্যকে আটক করেছে র‌্যাব ১৫। বৃহস্পতিবার ভোরে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের লম্বরী পাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

উদ্ধার হওয়া অপহৃত ব্যবসায়ী চকরিয়া উপজেলার মাইজ ঘোনার মাঝের পাড়া এলাকার সাখাওয়াত হোসেন (৩৩)।

আটক অপহরণ চক্রের ২ সদস্য হলেন, জালিয়াপালং ইউনিয়নের লম্বরী পাড়া এলাকার মৃত গুরা মিয়া চৌধুরীর ছেলে নইমুদ্দিন (৩৫) ও একই এলাকার মৃত ওলা মিয়ার ছেলে আব্দুল মালেক প্রকাশ মালেক মিয়া (৫৬)।

বৃহস্পতিবার সন্ধ্যায় র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারি পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চকরিয়ার মোহাম্মদ আশহাদুল ইসলাম নামের এক ব্যক্তি র‌্যাব-১৫ বরাবরে একটি অভিযোগ দায়ের করেন। যেখানে বলা হয়, গত ৯ অক্টোবর তার বড় ভাই মাছ ব্যবসায়ী সাখাওয়াত হোসেন (৩৩) জমি-জমা সংক্রান্ত মামলার কাজে কক্সবাজারে আসে এবং ঐদিন কক্সবাজার থেকে নিজ বাড়িতে ফেরার পথে অপরহণের শিকার হয়। পরদিন ১০ অক্টোবর সকালে অপহরণকারীরা মোহাম্মদ আশহাদুল ইসলামের ব্যক্তিগত মোবাইল নম্বরে কল দিয়ে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবী করে এবং অন্যথায় তার ভাইকে খুন করে লাশ গুম করে ফেলার হুমকি ও ভীতি প্রদর্শন করে। পরে অপহরণকারীদের সাথে আলোচনা করে অপহরণকারীদের প্রদত্ত পার্সোনাল নগদ নম্বর ০১৮৮২-৬৩২৮৯৮ এ নম্বরে ৫০ হাজার টাকা প্রেরণ করেও অপহৃত ভিকটিমের মুক্তি মিলেনি। এ অভিযোগের প্রেক্ষিতে র‌্যাবের একটি দল লম্বরী পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করতে সক্ষম হয়। এ সময় অপহরণ চক্রের মূলহোতাসহ দুইজনকে আটক এবং অপহৃত ব্যক্তির কাছ থেকে ছিনিয়ে নেয়া নগদ ১ লাখ টাকার মধ্যে ৮৩ হাজার) টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ঘটনার দিন কক্সবাজারের কলাতলী ডলফিন মোড় এলাকায় অবস্থানকালে ব্যবসায়ীকে মাইক্রোবাস গাড়ি যোগে অস্ত্রশস্ত্র দ্বারা হত্যার ভয় দেখিয়ে জোরপূর্বক অপরহণ করে উখিয়ায় নিয়ে যায়। এ চক্রটি দীর্ঘদিন যাবত কক্সবাজার শহর এলাকার বিভিন্ন জনসাধারণকে নানা কায়দা-কৌশলে জোরপুর্বক অপহরণ করে শারীরিক নির্যাতন ও মুক্তিপণ বাবদ নগদ অর্থ আদায় করে আসছিল। এব্যাপারে ছোট ভাই মোহাম্মদ আশহাদুল ইসলাম বাদী হয়ে আটক ২ জন সহ অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছে।

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...