ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫/০২/২০২৫ ৯:২৯ এএম

আগামী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ ছুটি, নির্বাহী আদেশে ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৬ দিন ছুটি পেতে পারেন সরকারি চাকরিজীবী। এ ছয় দিনের সঙ্গে কোনো সরকারি চাকরিজীবী যদি আরেক দিন ছুটি ‘ম্যানেজ’ করতে পারেন, তিনি টানা ৯ দিনের ছুটি ভোগ করতে পারবেন।

জানা গেছে, চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ৩১ মার্চ সোমবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সে হিসাব করে সরকারি ছুটির তালিকা নির্ধারণ করা হয়েছে।

গত বছরের ১৭ অক্টোবর ঈদুল ফিতরে পাঁচ দিন ছুটির অনুমোদন দেয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। গত ২১ অক্টোবর এ ছুটির বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। আগে এ ছুটি তিন দিন ছিল। বর্তমান সরকার তা বৃদ্ধি করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ৩১ মার্চ সোমবার ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। ঈদের আগের দুই দিন ২৯ ও ৩০ মার্চ (শনি ও রবিবার) এবং ঈদের পরের দুই দিন ১ ও ২ এপ্রিল (মঙ্গলবার ও বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে।

আর নির্বাহী আদেশের ছুটি শুরু হওয়ার আগের দিন, অর্থাৎ ২৮ মার্চ (শুক্রবার) থাকবে সাপ্তাহিক ছুটি। এ ছুটিটি মিলিয়ে টানা ছয় দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।

অন্যদিকে, কোনো সরকারি চাকরিজীবী যদি ৩ এপ্রিল (বৃহস্পতিবার) ছুটি ম্যানেজ করতে পারেন তাহলে তিনি ৪ মার্চ (শুক্রবার) ৫ মার্চের (শনিবার) সাপ্তাহিক ছুটি ভোগ করতে পারবেন। অর্থাৎ তিনি টানা নয় দিন ছুটি ভোগ করতে পারবেন।

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...