ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১/০৪/২০২৪ ৭:০১ এএম

মহেশখালীতে ঈদে শপিং নিয়ে স্বামীর মারধরের অভিমানে আরফাজ মনি (১৯) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।

বুধবার (১০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বড় মহেশখালীর মিয়াজির পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

জানা যায়, গত তিনদিন আগে নিহত ওই গৃহবধূর জন্য তার স্বামী জসিম উদ্দিন একজোড়া জুতা আনেন। সে জুতা জোড়া নিহতের ছোট বোনের পছন্দ হলে নিহত আরফাজ তার বোনকে দিয়ে দেয়। এই ঘটনায় ওই গৃহবধূকে মারধর করে তার স্বামী জসিম। এই ঘটনায় অভিমানে বুধবার সন্ধ্যায় আত্মহত্যা করে গৃহবধূ আরফাজ মনি।

জানতে চাইলে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী জানান, বড় মহেশখালীতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। এখনো মৃত্যুর কারণ জানা যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

নিহত গৃহবধূ আরফাজ মনি বড় মহেশখালীর মুন্সির ডেইল এলাকার সামশুল আলমের কন্যা।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...