প্রকাশিত: ২০/০৮/২০১৮ ৭:২৭ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্দোলনে যেসব শিক্ষার্থী ইতোমধ্যে গ্রেফতার হয়েছেন ঈদের আগে তাদের মুক্তি চেয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে কোথাও কোনও শিক্ষার্থীকে গ্রেফতার না করতেও সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে ঈদের আগেই গ্রেফতার শিক্ষার্থীদের মুক্তির ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলেছিলেন তিনি।
সরকারের নীতি-নির্ধারণী সূত্র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কয়েকজন নেতা এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, প্রধানমন্ত্রী জানিয়েছেন, নিরপরাধ কোনও শিক্ষার্থীকে আটকে রাখা যাবে না। তবে শিক্ষার্থী নয়, কিন্তু আন্দোলনে অংশ নিয়ে উসকানি দিয়েছেন, গুজব ছড়িয়েছেন কারও বিরুদ্ধে এমন সুনির্দিষ্ট অভিযোগ থেকে থাকলে তাদের ব্যাপারে কোনও নমনীয় মনোভাব দেখাবে না সরকার। তাদের উপযুক্ত বিচার ও শাস্তি নিশ্চিত করা হবে।
এদিকে ঢাকার বিভিন্ন থানা ও আদালত সূত্র বলছে, আন্দোলনের সময় সংঘাত, ভাঙচুর, উসকানি ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ এ পর্যন্ত ৫১টি মামলায় ৯৯ জনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে ৫২ জন শিক্ষার্থী। রবিবার (১৮ আগস্ট) ঢাকার আদালতে জামিন চেয়ে ২৫ শিক্ষার্থীর পক্ষে জামিন আবেদন করা হয়। বেলা ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের আইনজীবীরা জামিনের পক্ষে শুনানি করেন। পরে ৪২ জন শিক্ষার্থীকে মুক্তি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২৯ জুলাই রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী বাসচাপায় নিহত হন। এরপর ঘাতক বাসচালকের শাস্তি এবং নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করেন শিক্ষার্থীরা।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...