প্রকাশিত: ০৮/০৮/২০১৮ ৫:০২ পিএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:৩৯ পিএম

ডেস্ক রিপোর্ট::
আর কিছুদিন পরেই কোরবানির ঈদ। ঈদুল আজহায় পাঁচদিনের ছুটির ফাঁদে পড়তে যাচ্ছে দেশ। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২২ বা ২৩ আগস্ট ঈদুল আজহা উদযাপিত হবে।

হিজরি জিলহজ মাসের ১০ তারিখে মুসলিম উম্মাহর দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপিত হয়।

এবার জিলকদ মাস ২৯ দিন ধরে ঈদুল আজহার ছুটি নির্ধারণ করে তালিকা তৈরি করা হয়েছে। জিলহজ মাস শুরু হবে ১৩ আগস্ট। এ তালিকা অনুযায়ী ঈদুল আজহা উদযাপিত হবে ২২ আগস্ট। এ ক্ষেত্রে সরকারি ছুটি থাকবে ২১, ২২ ও ২৩ আগস্ট। এরপর ২৪ ও ২৫ আগস্ট (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটির দিন। তাই মোট ছুটি দাঁড়ায় পাঁচদিন।

তবে, ২৯ জিলকদ সন্ধ্যায় চাঁদ দেখা না গেলে হজের মাস জিলহজ শুরু হবে ১৪ আগস্ট। ঈদুল আজহা একদিন পিছিয়ে হবে ২৩ আগস্ট। সে ক্ষেত্রে সরকারি ছুটি থাকবে ২২, ২৩ ও ২৪ আগস্ট। ২৪ আগস্ট ঈদের ছুটির একদিন পড়বে সাপ্তাহিক ছুটির মধ্যে। এরপর ২৫ আগস্ট শনিবার আরও একদিন সাপ্তাহিক ছুটি থাকবে। এ ক্ষেত্রে মোট ছুটি দাঁড়াবে চারদিন।

দুই ঈদের তিনদিনের ছুটির ক্ষেত্রে ঈদের দিন সাধারণ ছুটি থাকে। আর ঈদের আগের ও পরের দিন থাকে নির্বাহী আদেশে ছুটি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (বিধি) আবুল কাশেম মো. মহিউদ্দিন বলেন, ঈদুল আজহার ছুটি নিয়ে আমাদের বিশেষ কোনো চিন্তা নেই। যেভাবে ছুটির পরিকল্পনা করা আছে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সেভাবেই ছুটি ভোগ করবেন।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...