প্রকাশিত: ২৮/০৬/২০২২ ২:৩১ পিএম


কক্সবাজারের ঈদগাঁও উপজেলা গঠনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের গেজেট স্থগিত করেছে আপিল বিভাগ।

মঙ্গলবার (২৮ জুন) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বিভাগ এ নির্দেশ দেন। সেই সঙ্গে হাইকোর্টকে দ্রুত রুল নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

নিকার’র সিদ্ধান্ত ভঙ্গ করে কক্সবাজার জেলায় উপজেলা ভবন ঈদগাঁও ইউনিয়ন থেকে কর্তন করে ইসলামাবাদ ইউনিয়নে স্থাপনের সিদ্ধান্ত বাতিলে জানুয়ারিতে হাইকোর্টে রিট আবেদন করা হয়। পরে হাইকোর্ট ইসলামাবাদে জমি অধিগ্রহণের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, জানতে চেয়ে রুল জারি করে। একই সঙ্গে জমি অধিগ্রহণ কার্যক্রম স্থগিত করে অন্তর্বর্তীকালীন আদেশ দেয়।

গত ২৪ জানুয়ারি চেম্বার আদালতও হাইকোর্টের স্থগিতাদেশ বহাল রাখে।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...