প্রকাশিত: ১৭/০৭/২০১৬ ৯:০৯ পিএম

newsসেলিম উদ্দিন, ঈদগাঁও ::
কক্সবাজার সদরের ঈদগাঁও সিকদার পাড়া থেকে দুই অস্ত্র বিক্রেতাকে আটক করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে ৫টি দেশীয় তৈরি এলজি ও ১৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানী অধিনায়ক এএসপি মোঃ শরাফত ইসলাম জানান-গোপন সংবাদের ভিত্তিতে ১৭ জুলাই রবিবার ভোর রাতে অভিযান চালায় র‌্যাব সদস্যরা। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করে। কিন্তু র‌্যাব সদস্যদের কৌশলের কাছে ধরা পড়ে যায় তারা। আটককৃতরা হলো-ঈদগাঁও সিকদার পাড়ার মনসুর আলমের পুত্র জুনায়েদ হোসেন জিকু (২৫) ও একই এলাকার মৃত আলমের পুত্র মোঃ আব্দুল্লাহ কায়েস (৩০)। এসময় তাদের কাছ থেকে অস্ত্র ও কার্তুজগুলো উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়,আসামীরা নানা অপরাধের সাথে জড়িত এবং অস্ত্র ক্রয়-বিক্রয় করে থাকে। আসামীদের রবিবার দুপুরে সদর মডেল থানায় সৌপর্দ করা হয়েছে। এদিকে আটক দুইজনের বিরুদ্ধে আস্ত্র আইনে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় রবিবার তাদের আদালতে পাঠানো হয়। পরিবারের পক্ষে তাদের জামিন চাওয়া হয়। আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer