প্রকাশিত: ০৭/০২/২০১৭ ৫:২৪ পিএম , আপডেট: ০৭/০২/২০১৭ ৫:২৫ পিএম

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও ::
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে নিন্ত্রয়ণ হারিয়ে ট্রাক উল্টে আহত চেয়ারম্যান খ্যাত আবদু শুক্কুর মারা গেছেন। ৭ ফেব্রুয়ারী সকালে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তিনি মারা যান। জানা যায়, ৪ ফেব্রুয়ারী ভোর ৬টার দিকে কক্সবাজার মূখী একটি ট্রাক নিন্ত্রয়ণ হারিয়ে ঈদগাঁও বাসষ্টেশনস্থ গ্রামীণ ব্যাংক সংলগ্ন স্থানে উল্টে যায়। এ সময় ঈদগাঁও ইউনিয়নের মাইজ পাড়ার মৃত মোহম্মদ সিফুয়ানের পুত্র সকলের কাছে চেয়ারম্যান হিসেবে পরিচিত আবদু শুক্কুর (বান্ডু) ঐ ট্রাকের ধাক্কায় গুরুত্বর আহত হয়। পরে আহত ব্যক্তিকে স্থানীয় লোকজন দ্রুত উদ্বার করে পার্শ্ববর্তী ঈদগাহ ন্যাশনাল হাসপাতালে ভর্তি করেন। তার মাথায় ও মুখে জখম হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। ৭ ফেব্রুয়ারী সকাল সাড়ে ৮টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। স্থানীয় এমইউপি বজলুর রশিদ ও মরহুমের চাচাত ভাই রমজানুল আলম এ প্রতিনিধিকে শুক্কুরের মৃত্যুর খবর নিশ্চিত করেন। একই দিন বাদে আসর ঈদগাঁও মেহেরঘোনা ইউনুছিয়া মাদ্রাসার মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer