প্রকাশিত: ২৬/১০/২০১৮ ১২:০৯ পিএম

সেলিম উদ্দীন,কক্সবাজার::
নতুন বসতবাড়ীতে প্রবেশ উপলক্ষ্যে আয়োজিত ভুরিভোজের দাওয়াত না পেয়ে হামলার ঘটনা ঘটেছে।
এতে বাড়ির মালিক আব্দু শুক্কুরের ছেলে সাইফুল ইসলাম জনিসহ তিনজন আহত হয়েছে।
জনি কক্সবাজার সরকারি কলেজের গণিত (অর্নাস) দ্বিতীয় বর্ষের ছাত্র।
একই ঘটনায় আহত হয়েছে তার মা সাজেদা বেগম, ছোট ভাই ইব্রাহিম। তারা সদর হাসপাতালে চিকিৎসাধীন। গত মঙলবার রাতে কক্সবাজার সদরের ঈদগাঁও- পোকখালী ইউনিয়নের উত্তর গোমাতলীতে ঘটনাটি ঘটে।
ঘটনায় জড়িতরা পালিয়ে গেছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করেছেন।
বাড়ির মামালিক আবদু শুক্কুর জানান, তিনি নতুন ঘরে প্রবেশ উপলক্ষ্যে ‘শখ’ করে খাবারের আয়োজন করেন। অনেকে দাওয়াত পায়। কিন্তু তার নিকটআত্বীয় মিজান, আবছার, কালাম, রুবেলসহ আরো কয়েকজন দাওয়াত না পেয়ে ক্ষিপ্ত হয়ে তাদের উপর আক্রমণ করে। তাতে বাড়ির মালিকের স্তীসহ দুই ছেলে আহত হয়েছে। তাদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছে ভুক্তভোগিরা।

পাঠকের মতামত

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...