রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল
কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

সেলিম উদ্দীন,ঈদগাঁও::
কক্সবাজারের সদর উপজেলার ঈদগাঁও- ইসলামাবাদ ইউনিয়নের রাজঘাট বনে হাতির আক্রমনে অজ্ঞাত নামা একব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার( ৩ নভেম্বর)সকালে ঈদগাঁও তদন্ত কেন্দের পুলিশ ওই মরদেহটি উদ্ধার করেন। তবে এই ঘটনাটি হাতির হামলা বলা হলেও নিশ্চিত করে পুলিশও কিছু জানাতে পারেনি।
জানা গেছে, কক্সবাজার সদর থানার ইসলামাবাদ ইউনিয়নের তিনমুখা পাহাড়ে সমতল ভুমি হতে সাত কি:মি: ভিতরে রাজ ঘাট বনবিটের অধীনে বনের ভেতর অজ্ঞাত নামা ব্যক্তির মরদেহ স্থানীয় লোকজন দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দের এসআই শাহাজ উদ্দিন বলেন, বনের ভেতর হাতির আক্রমনে একজন অজ্ঞাত লোক মারা যান।
স্থানীয়এলাকাবাসীকে সাথে নিয়ে শনিবার সকালে মরদেহ উদ্ধার করা হয়েছে।
মরদেহ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এঘটনায় ইউডি মামলা হয়েছে।
পাঠকের মতামত