প্রকাশিত: ১৬/১০/২০১৬ ৯:২৮ পিএম

সেলিম উদ্দিন, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি:;

কক্সবাজার সদরের ঈদগাঁও ইসলামাবাদে মন্দিরের পুকুরের ডুবে ২ শিশুর করুণ মৃত্যু হয়েছে। ১৬ অক্টোবর রবিবার দুপুর দেড়টার সময় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে বর্ণিত ইউনিয়নের হরিপুর গ্রামে। নিহত শিশুরা হল সংকর আচার্য্যরে মেয়ে স্থানীয় অর্ধাঙ্গ বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর শিক্ষার্থী পউষি আচার্য্য (৭) ও মেঘনাথ ভট্টাচার্য্যরে কন্যা ৫ম শ্রেণীর ছাত্রী সংগিতা ভট্টাচার্য্য (১০)।

পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন উভয়েই হরিমন্দিরের পুকুরে গোসল করতে নামে। এক পর্যায়ে সাতার না জানায় পানিতে ডুবে যায়। প্রত্যক্ষদর্শীরা উদ্ধার করে ঈদগাঁওস্থ একটি ক্লিনিকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে তাদের মৃত্যু হয় বলে জানান স্থানীয়রা। ৭নং ওয়ার্ডের এমইউপি আবু বক্কর ছিদ্দিক বান্ডি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

পাঠকের মতামত

উখিয়ায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে মোটরসাইকেল আত্মসাতের চেষ্টার অভিযোগে মোহাম্মদ হাসান ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, সতর্ক থাকতে মাইকিং

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্যাপক গোলাগুলির পর সবাইকে সতর্ক থাকতে মাইকিং ...

উখিয়ার শিক্ষাবিদ নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

উখিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, প্রবীণ সমাজসংস্কারক ও সমাজসেবক মরহুম নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১১ ...

কক্সবাজারে দেশের ৩য় সাবমেরিন ক্যাবল চালু হচ্ছে আগামী বছর

দেশের ক্রমবর্ধমান ইন্টারনেটের চাহিদা মেটাতে এবং তথ্যের মহাসড়কে বাংলাদেশের সার্বভৌমত্ব ধরে রাখতে কক্সবাজারেই স্থাপিত হচ্ছে ...
Single Page Footer