প্রকাশিত: ১৩/০৬/২০১৯ ৭:১৪ এএম
ফাইল ছবি

ঝিনাইদহের কালীগঞ্জের আড়পাড়ার নদীপাড়ায় একটি বাড়িতে ইয়াবা সেবনে বাধা দেয়ার পর নিজ ঘরে মিলল মুরাদ নামের এক রিকশা চালকের লাশ।

এ ঘটনায় ওই বাড়ির বাসিন্দা তহমিনা নামের এক গৃহবধূকে আটক করেছে কালীগঞ্জ থানার পুলিশ। বুধবার সকালে কালীগঞ্জ থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহত মুরাদ ওই এলাকার ইদ্রিস মাতব্বরের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

নিহত মুরাদের বাবা ইদ্রীস মাতব্বর জানায়, মঙ্গলবার রাতে পার্শ্ববর্তী আড়পাড়ার মাদকাসক্ত মামুন হোসেন কয়েকজন যুবক তহমিনা নামের এক নারীর ভাড়া বাড়িতে ইয়াবা সেবন করছিলেন। একই বাড়িতে ভাড়া থাকতেন নিহত মুরাদ হোসেন। রাতে মুরাদ তাদের মাদক সেবনে বাধা দিলে তারা জোটবদ্ধ তাকে মারধর করেন। এরপর নিজ ঘরের ফ্যানে গলায় ফাঁস দিয়ে ঝুলানো অবস্থায় মুরাদকে পাওয়া যায়।

স্থানীয়রা জানিয়েছে, স্বামী পরিত্যক্তা তহমিনার ঘরে প্রতি রাতেই মাদক সেবন করতেন মামুন ও তার সহযোগীরা।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) ইউনুছ আলী মোবাইল ফোনে জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থনে যায়। ঘরের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ সময় মাদক সেবনে সহযোগিতাকারী তহমিনাকে আটক করা হয়।

পাঠকের মতামত

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ

আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার বালিয়াড়িতে নির্মাণকাজ শুরু করার অভিযোগে কক্সবাজারের জেলা প্রশাসক, ...

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...
Single Page Footer