প্রকাশিত: ১২/০৫/২০১৯ ২:৪৩ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
উখিয়া উপজেলার কুতুপালং শরনার্থী ক্যাম্পের এক নারী শরনার্থীকে ৯৭৯০ পিচ ইয়াবা টেবলেট বহনের অপরাধে ৫ বছর সশ্রম কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা, জরিমানা অনাদায়ে আরো ৫ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন। কক্সবাজারের যুগ্ম জেলা ও দায়রা জজ-২ মাহমুদুল হাসান এসটি ৯৭৭/২০১৮ নম্বর মামলায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) এর টেবিলের ৯(খ) ধারায় রোববার ১২ মে এরায় ঘোষনা করেন। সাজাপ্রাপ্ত রোহিঙ্গা নারী মায়ানমারের পানিরছরা গ্রামের মংডু থানার আকিয়াব জেলার মোহাম্মদ রুহুল আমিন স্ত্রী ফাতেমা খাতুন (৪৭)। সে কুতুপালং শরনার্থী ক্যাম্পের বাসিন্দা ছিল। তাকে ৯৭৯০ পিচ ইয়াবা টেবলেট সহ শরনার্থী ক্যাম্পের সামনে আমগাছতলী নামক স্থান থেকে র‍্যাবের সদস্যরা ২০১৭ সালের ২৮ অক্টোবর গ্রেপ্তার করেছিল। পরে র‍্যাব-৭ এর পক্ষে জেওসি-ডিএডি মোঃ আবদুল মোতালেব বাদী হয়ে এই মামলাটি দায়ের করেছিলেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন-এপিপি সিনিয়র আইনজীবী এডভোকেট মোহাম্মদ আবুল কাসেম।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...