প্রকাশিত: ২৬/০২/২০১৭ ১০:১৯ এএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারের মহেশখালীতে তালিকাভুক্ত ইয়াবা বিক্রেতাদের সঙ্গে বন্দুকযদ্ধের ঘটনায় একজন এসআইসহ তিন পুলিশ আহত হয়েছে।
শনিবার দিবাগত রাত একটায় এ ঘটনা ঘটে বলে মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ গণমাধ্যমকে নিশ্চিত করেন।
তিনি বলেন, স্থানীয় দাসিমাঝি পাড়ার শুক্কুনি ও হামিদ দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা করে আসছিল।
রাত ১টার দিকে শুক্কুনির আস্তানায় অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের বন্দুকযুদ্ধ লেগে যায়। এই ঘটনায় উভয় পক্ষে অন্তত ৩০ রাউন্ড গুলি বিনিময় হয়।
ওসি জানান, বন্দুকযুদ্ধের পর পুলিশ ১১শত পিস ইয়াবা, ৩টি বন্দুক ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করে। এছাড়া দুই ইয়াবা বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...
Single Page Footer