প্রকাশিত: ২২/১০/২০১৮ ৮:০০ এএম

টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুরে ইয়াবা বিক্রির সময় পৌর কাউন্সিলরকে গ্রেফতার করেছেন পুলিশ। শনিবার রাত ১১টার দিকে মধুপুর বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারকৃত আলমগীর হোসেন ভূঁইয়া (৪০) মধুপুর পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এর আগে গোলাবাড়ী ইউনিয়নের চাকন্ড মূলবাড়ী গ্রাম থেকে ১৫ পিস ইয়াবাসহ দুই সহোদরকে এবং কাউন্সিলরের দুই সহযোগীকে গ্রেফতার করা হয়। এরা হলেন, চাকন্ড মূলবাড়ী গ্রামের মজিবর রহমানের ছেলে দেলোয়ার হোসেন (৩৫) ও হাবিবুলাহ (৩২)।

এ ব্যাপারে মধুপুর থানার ওসি সফিকুল ইসলাম পরিবর্তন ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য বিক্রি করার সময় হাতেনাতে ৩০ পিস ইয়াবাসহ পৌর কাউন্সিলর আলমগীরকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে রাতেই মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

পাঠকের মতামত

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...