প্রকাশিত: ৩০/০৫/২০১৮ ৮:৪২ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:১৯ এএম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : 

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার পূরবী সিনেমা হলসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা পাচারের  সময় এক নারী, এক ভুয়া সাংবাদিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে কোতোয়ালি থানার এসআই হারুন-অর-রশিদের নেতৃত্বে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি মোটরসাইকেল।

গ্রেপ্তারকৃতরা হলো- কথিত মুক্তদেশ পত্রিকার রিপোর্টার পরিচয়দানকারী ভুয়া সাংবাদিক ফয়েজুল আলম (৩৮), সাহাদাত হোসেন (৩৭) এবং রূপনা আক্তার (৩০)।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসিন জানান, ইয়াবা পাচারের গোপন তথ্য পেয়ে থানার আশরাফ আলী রোডস্থ পূরবী সিনেমা হলের কাছে ছায়ানীড় নামে একটি ভবনের সামনে থেকে এক নারীসহ তিনজনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের সাথে থাকা ব্যাগ ও দেহ তল্লাশি করে উদ্ধার করা হয় ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট। এ সময় আটক করা হয় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি মোটরসাইকেল। গ্রেপ্তারকৃতদের মধ্যে ফয়েজুল আলম নিজেকে দৈনিক মুক্তদেশ নামক একটি পত্রিকার সাংবাদিক বলে পরিচয় দেয় পুলিশের কাছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা বিভিন্ন পেশার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer