প্রকাশিত: ১৮/০৯/২০১৮ ৩:০৭ পিএম

নিউজ ডেস্ক – রাজধানীর মোহাম্মদপুর এলাকা হতে ২৫ হাজার পিস ইয়াবাসহ দুই জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১ এর সদস্যরা। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য এক কোটি পঁচিশ লাখ টাকা বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

সোমবার (১৭ সেপ্টেম্বর) র‌্যাব জানায়, রবিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল জানতে পারে যে- মোহাম্মদপুর নবীনগর হাউজিং প্রকল্প এলাকায় একটি চক্র মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এরপর র‌্যাবের দলটি হাউজিং প্রকল্পের ৬ নম্বর রোডের ২৭ নম্বর বাসার ২য় তলার পূর্ব পার্শ্বের রুমে অভিযান চালায়। এসময় মামুনুর রশিদ (৩৫) ও মিনারা বেগম (৩৫) নামে দুইজনকে আটক করা হয় এবং ঘটনাস্থল থেকে ২৫ হাজার ইয়াবাসহ দুটি মোবাইল ফোন ও ইয়াবা বিক্রিয় ত্রিশ হাজার পাঁচশ টাকা উদ্ধার করা হয়।

আটক মামুনুর রশিদ নোয়াখালীয় নিয়ামতপুরের মো. ফয়েজ আহমেদের ছেলে এবং মিনারা বেগম কক্সবাজারের টেকনাফের চৌধুরীপাড়ার মৃত ইসমাইলের মেয়ে।

 র‌্যাব আরও জানায়, আটক মামুনুর পেশাদার মাদক ব্যবসায়ী। মোহাম্মদপুরে তার একটি চায়ের দোকান আছে। এর আগেও সে ইয়াবার চালান স্থানান্তর করেছে। এই চালানটির যার কাছে পাঠানোর কথা ছিল তার ঠিকানা মামুনুরের মোবাইলের এসএমএস-এর মধ্যে পাওয়া গেছে।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer