প্রকাশিত: ০৮/১২/২০১৮ ৬:৪৮ পিএম

উখিয়া নিউজ ডেস্ক – ইয়াবা দমনে বিজিবি চার স্তরে যুদ্ধ চালাবে জানিয়েছেন বিজিবি কক্সবাজার রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মো. আইনুল মোর্শেদ খান পাঠান।

বিগ্রেডিয়ার মোর্শেদ বলেন, ইয়াবা প্রবেশের রুট, গডফাদার, বহনকারী ও সেবনকারী এই চার স্তরে কারা কারা জড়িত তা পৃথকভাবে সনাক্ত করা হচ্ছে। ইতোমধ্যে কাজ শুরু হয়ে গেছে। সামনে নির্বাচন। নির্বাচনের পরে এ যুদ্ধ শুরু হবে। এই যুদ্ধে কেউ রেহায় পাবে না। ইয়াবা দমন করবোই।

আজ শনিবার (৮ ডিসেম্বর) দুপুরে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই যুদ্ধে সফল হতে সাংবাদিকদের সহযোগিতা চান তিনি।

মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রামু বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল এসএম বায়েজীদ খান, ৩৪ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মঞ্জুরুল আহসান খান, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের, জ্যেষ্ঠ সাংবাদিক তোফায়েল আহমেদ ও প্রথম আলো’র কক্সবাজার অফিস প্রধান আব্দুল কুদ্দুস রানা।

পাঠকের মতামত

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...
Single Page Footer