প্রকাশিত: ১৯/০৮/২০১৭ ৮:১৬ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৫৪ পিএম

উখিয়া নিউজ ডেস্ক:
ইয়াবা চোরাচালান বন্ধের বিষয়ে তৃতীয়বারের মতো আলোচনায় বসতে যাচ্ছে বাংলাদেশ ও মিয়ানমার। দুই দেশের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক পর্যায়ের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হবে আগামী ২০ ও ২১ আগস্ট।

সরকারের একজন কর্মকর্তা বলেন, ‘মিয়ানমারকে ইয়াবা চোরাচালানের উৎস দেশ হিসেবে বিবেচনা করে থাকি আমরা। সেজন্য বাংলাদেশ ও মিয়ানমারের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক পর্যায়ে তৃতীয়বারের মতো বৈঠক হতে যাচ্ছে। সবশেষ আলোচনাটি ঢাকায় অনুষ্ঠিত হয় ২০১৫ সালের মে মাসে।’

জানা গেছে, তদন্তের জন্য ২০১৩ ও ২০১৪ সালে দুই দফায় ৪৭ জন সন্দেহভাজন মিয়ানমার নাগরিকের তালিকা হস্তান্তর করেছেন তারা। কিন্তু এখন পর্যন্ত এ বিষয়ে মিয়ানমার কিছু জানায়নি।

ওই কর্মকর্তা জানান, সন্দেহভাজন নাগরিকই শুধু নয়, মিয়ানমারকে ব্যবস্থা নেওয়ার জন্য ইয়াবা ল্যাবরেটরির তালিকাও দিয়েছে বাংলাদেশ। কিন্তু তারা কোনও ব্যবস্থা নিয়েছে কিনা তাও জানায়নি। এর মধ্যে একাধিক ল্যাবরেটরি আছে বাংলাদেশের ১০ মাইল সীমান্তের মধ্যে।

সরকারের আরেকজন কর্মকর্তা জানিয়েছেন, ইয়াবার উৎস কোথায় এবং কোন রুট দিয়ে আসে, সেইসব তথ্য মিয়ানমারকে বাংলাদেশ দিয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক পর্যায়ের বৈঠকে তাদের কাছে এসব বিষয়ে জানতে চাওয়া হবে বলে নিশ্চিত করেন তিনি।

এই কর্মকর্তার ভাষ্য, ‘সীমান্ত অঞ্চলে পপি ও গাজার উৎপাদন ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী। কিন্তু মিয়ানমার তাদের দিককার এসব পণ্যের উৎপাদন ধ্বংস করেছে কিনা তা আমরা জানি না।’

সাম্প্রতিক সময়ে ইয়াবা চোরাচালান আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ সরকারের এক হিসাব অনুযায়ী, গত পাঁচ বছরে ইয়াবা চোরাচালান বৃদ্ধি পেয়েছে ২৫ গুণ। এ কারণে সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে যুবসমাজ। ফলে ইয়াবা সংক্রান্ত অপরাধের সংখ্যাও বাড়ছে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer