প্রকাশিত: ২১/০৮/২০১৮ ৯:২৬ এএম

খাগড়াছড়ি সংবাদদাতা::
পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় ৮৬ পিস ইয়াবাসহ ইকরাম হোসেন নামে এক পুলিশ পরিদর্শকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে নিরাপত্তা বাহিনীর সহায়তায় মাটিরাঙা থানায় সোর্পদ করা হয়। তিনি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ( পিবিআই ) চট্টগ্রাম অ লের পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত। এসময় তার কাছে সরকারি ‘নাইন এমএম’ একটি পিস্তল ও ১৬ রাউন্ড গুলি ছিল।

রোববার (১৯ আগস্ট) গভীর রাতে মাটিরাঙ্গা পৌরসভার ৯নং ওর্য়াডের রসুলপুর গ্রাম থেকে তাকে স্থানীয়রা আটক করে। স্থানীয় সুত্রে জানা গেছে, রোববার গভীর রাতে মাটিরাঙ্গা উপজেলার ৯নং পৌর ওয়ার্ড রসুলপুর গ্রামের জৈনক মো: সোহেল রানার বাসা থেকে সন্দেহজনক আচরণ বিধির কারণে স্থানীয়রা তাকে আটক করেন। পরে নিরাপত্তা বাহিনীর একটি টহল দল খবর পেয়ে ইকরাম হোসেনকে মাটিরাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

স্থানীয় পৌর কাউন্সিলর মো: আবদুল খালেক জানান, ‌দীর্ঘদিন ধরেই এ ব্যাক্তি (মো: ইকরাম হোসেন) নিজেকে পুলিশ সুপার পরিচয় দিয়ে এ বাড়িতে যাতায়াত করেন। তিনি নিজেকে ইসমত আরার স্বামী পরিচয় দিয়ে আসছেন। এ বাড়ি থেকে ইয়াবা ব্যবসা পরিচালিত হয় বলেও জানান তিনি।

এদিকে সোমবার ঘটনাস্থলে পিবিআই পুলিশের চট্টগ্রাম অ লের সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার মো: মাইন উদ্দিন উপস্থিত হয়েছেন। তিনি জানান, ইকরাম হোসেনকে ইয়াবাসহ আটক করার বিষয়টি তদস্ত করা হচ্ছে। উধ্বর্তন কতৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান, পিবিআই পুলিশের এই কর্মকর্তা।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো: জাকির হোসেন বলেন, ‘পিবিআই উর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে। পিবিআই আটককৃত ইকরাম হোসেনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন।

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...