প্রকাশিত: ১৪/০৭/২০১৮ ৪:৩২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৪৪ এএম

চট্টগ্রাম- চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন জেল রোড এলাকা থেকে ৯৩০ পিস ইয়াবাসহ সৈয়দ নুর (১৪) নামে এক কিশোরকে আটক  করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। শনিবার (১৪ জুলাই) সকাল ৯টার দিকে তাকে আটক  করা হয় বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পাঁচলাইশ সার্কেলের পরিদর্শক তপন কান্তি শর্মা।

আটক সৈয়দ নুর কক্সবাজার জেলার টেকনাফ হ্নীলা এলাকার মো. তৈয়বের ছেলে।

তপন কান্তি শর্মা বলেন, সৈয়দ নুর পেশাদার ইয়াবা ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে টেকনাফ থেকে ইয়াবা এনে নগরীতে বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে  তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে আটক  করা হয়। তার কাছ থেকে ৯৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তার নামে কোতোয়ালি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer