প্রকাশিত: ১৬/১১/২০১৭ ১:৫৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:০২ এএম
ফাইল ছবি

উখিয়া নিউজ ডটকম::

ফাইল ছবি

কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে চট্টগ্রাম নগরীতে আসার পথে মো. সোহেল (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ৬টার দিকে নগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু এলাকা থেকে তাকে আটক করা হয়। বাকলিয়া থানার এসআই দিলদার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

সোহেল কক্সবাজার জেলার উখিয়া উপজেলার সেকান্দার পাড়ার মুজিবুর রহমানের ছেলে।

এসআই দিলদার হোসেন বলেন, সেতুর ওপারে কক্সবাজার থেকে আসা একটি বাস থেকে নেমে হেঁটে যাওয়ার সময় তার আচরণ সন্দেহজনক মনে হলে তাকে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় তার শরীর তল্লাশি করে দেড় হাজার পিস ইয়াবা পাওয়া যায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজার থেকে ঘুরতে এসে নোয়াখালীতে রোহিঙ্গা কিশোর-কিশোরী আটক

কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে ঘুরতে এসে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় স্থানীয়দের হাতে আটক হয়েছেন ...

স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। ...
Single Page Footer