প্রকাশিত: ২৪/০২/২০২০ ৯:১৬ পিএম , আপডেট: ২৪/০২/২০২০ ১০:০৬ পিএম

কক্সবাজার মেরিন ড্রাইভ রোড মসজিদ মার্কেটের সামনে থেকে ৬৮০০ ইয়াবাসহ মোঃ আবু তাহের (৩৮) নামে মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (২৪ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৬ টার দিকে অভিযান চালানো হয়।
আটক আবু তাহের উখিয়া রাজাপালং ইউনিয়নের ৬ নং ওয়ার্ডস্থ টিএনটি শীলের ছড়া এলাকার কবির আহমেদের ছেলে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চান মিয়া বাদী হয়ে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারা মোতাবেক কক্সবাজার সদর থানায় নিয়মিত মামলা দায়ের করেন।
এ মামলায় আবু তাহেরকে একমাত্র আসামি করা হয়েছে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সোমেন মন্ডল।
তিনি জানান, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এজন্য সবার সচেতনতা ও আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে

পাঠকের মতামত

কক্সবাজারে শুল্ক ফাঁকি,জাল কাগজে যন্ত্রাংশ এনে তৈরীকৃত ৩ টি বিলাসবহুল গাড়ী জব্দ

কক্সবাজারে শুল্ক ফাঁকি ও জাল কাগজপত্রের মাধ্যমে বিদেশ থেকে যন্ত্রাংশ এনে তৈরিকৃত পূর্ণাঙ্গ তিনটি বিলাসবহুল ...

রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি, শিশু নিহত, নারীসহ আহত ৬

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের গুলিতে বিদ্ধ হয়ে ...
Single Page Footer