প্রকাশিত: ২৪/০৬/২০১৯ ১০:০০ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
ইবাবাবাজীর অপরাধে কক্সবাজারের যুগ্ম জেলা ও দায়রা জজ-২ মাহমুদুল হাসান এক রোহিঙ্গাকে ৮ বছর সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা অর্থদন্ড এবং অর্থদন্ড অনাদায়ে আরো ৫ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন। সোমবার ২৪ জুন আদালত এ রায় ঘোষনা করেন। দন্ডিত আসামী হচ্ছেন-মায়ানমারের আকিয়াবের মংডুর মৃত ইব্রাহিমের পুত্র নুরুল ইসলাম। দন্ডিত রোহিঙ্গা নুরুল ইসলামের কাছ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ২০১৭ সালের ২১ মার্চ ৯৯৯৩ পিচ ইয়াবা টেবলেট উদ্ধার করেছিল। ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) এর ৯ (খ) ধারা মতে এ দন্ডাদেশ দেয়া হয়। রায় ঘোষনাকৃত মামলার নম্বর হচ্ছে-এসটি-১৪৭৫/২০১৭, যার জিআর নম্বর ২১৮/২০১৭ ও টেকনাফ থানা মামলা নম্বর ৬৬/২০১৭ ইংরেজি। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন-এপিপি ও কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সহ সাধারণ সম্পাদক এডভোকেট এ.কে ফজলুল হক চৌধুরী।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer