প্রকাশিত: ২০/০৮/২০২০ ১১:১৭ পিএম , আপডেট: ২০/০৮/২০২০ ১১:১৭ পিএম

বার্তা পরিবেশক::
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শরিয়া সুপারভাইজরি কমিটির সদস্য হয়েছেন ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মুহাম্মদ হারুনুর রশীদ।
শরিয়াহভিত্তিক পরিচালিত দেশের সর্ববৃহৎ বাণিজ্যিক ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মাহবুব-উল-আলম স্বাক্ষরিত এক চিঠিতে সম্প্রতি তাকে এই পদে মনোনয়নের কথা জানানো হয়।
চিঠিতে বলা হয়, গত ১৮ জুলাই ২০২০ তারিখে ব্যাংকের পরিচালনা পর্ষদের ২৯১তম সভায় দুই বছরের জন্য তাকে মনোনয়ন দেয়া হয়।
শরিয়া সুপারভাইজরি কমিটির সদস্য নির্বাচিত করায় ব্যাংক কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান মুহাম্মদ হারুনুর রশীদ। তিনি জানান, তার অবস্থান থেকে দেশের বৃহত্তম ব্যাংকটিকে শরিয়া মোতাবেক চলার ক্ষেত্রে তিনি পরামর্শ দেবেন।
হারুনুর রশীদের নিজ বাড়ী কক্সবাজারের উখিয়া উপজেলার থাইংখালী গ্রামে। বর্তমানে তিনি ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগে প্রভাষক হিসেবে কর্মরত আছেন। ছাত্রজীবনেও কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন হারুনুর রশীদ। ২০১১ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদে সর্বোচ্চ নাম্বার পাওয়ায় অর্জন করেছিলেন ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’।

পাঠকের মতামত

সীমান্ত নিরাপত্তায় পূর্ণাঙ্গ সামরিক ঘাঁটি হচ্ছে রামু সেনানিবাস

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সীমান্ত নিরাপত্তা জোরদার, বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষা ও কৌশলগত সামরিক সক্ষমতা ...

বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতায় এগিয়ে যাওয়ার প্রত্যয়দৈনিক আজকের কক্সবাজার বার্তা গণমানুষের কন্ঠস্বর হয়েই থাকবে

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার জেলার বহুল প্রচারিত দৈনিক আজকের কক্সবাজার বার্তার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ...
Single Page Footer