প্রকাশিত: ০৯/০২/২০১৭ ৯:১০ পিএম

সেলিম উদ্দিন, ঈদগাঁও ::

কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের নতুন অফিস বাজারে চট্টগ্রামগামী লবণ বোজাই ট্রাক চাপায় এক কিশোর মর্মান্তিকভাবে নিহত হয়েছে। ৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের নতুন অফিস বাজারে ঘটে এ দূর্ঘটনা। নিহত কিশোরের নাম মো: ফিরোজ (১৮)। সে বর্ণিত ইউনিয়নের মধ্যম নাপিতখালী গ্রামের নুরুল ইসলামের পুত্র।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, মো: ফিরোজ লবণ মাটের কাজ শেষে নতুন অফিস বাজারে মসজিদের পাশে ফুটপাতে দাঁড়িয়ে তার পিতার জন্য অপেক্ষা করছিলেন। এসময় লবণ বোজায় দ্রুতগামী ট্রাক যার নম্বর ঢাকামেট্রো- ট- ১৮-৭৬৭৬ বেপরোয়া গতিতে এসে তাকে চাপা দেয়। এসময় সে ঘটনাস্থলে নিহত হয়। স্থানীয়দের সহায়তায় পাশ্ববর্তী খুটাখালী বাজারে ঘাতক ট্রাক ও ড্রাইভারকে জনতা আটক করে মারধর করেন। খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে পুলিশ খুটাখালী বাজার থেকে ট্রাক ও ড্রাইভারকে তাদের জিম্মায় নেয়। ইসলামপুর ৪ নং ওয়ার্ড মেম্বার ওবাইদুল হক দূর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করেন।

পাঠকের মতামত

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে: উখিয়া ইউএনও

কক্সবাজারের উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ...

উখিয়ায় পিতার অবৈধ অস্ত্রের গুলিতে শিশু সন্তান গুলিবিদ্ধ: পিতা আটক

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে নিজের হাতের অবৈধ আগ্নেয়াস্ত্রের গুলিতে এক শিশু সন্তান গুরুতর আহত ...
Single Page Footer